০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সাইফুল হত্যার ভিডিও দেখে গ্রেপ্তার ৬

চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষের সময় সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন অন্তত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, ভিডিও ফুটেজ থেকে ছয় জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রম মহানগর পুলিশ (সিএমপি)।

এ ছাড়াও, দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কু পিয়ে হত্যা করা হয়। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সাইফুল হত্যার ভিডিও দেখে গ্রেপ্তার ৬

প্রকাশিত : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪