০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা

রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে। অভিজ্ঞ এই ব্যাংকারকে ৩ বছরের জন্য রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালন করেন নজরুল হুদা। কেন্দ্রীয় ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রেষণে কাজ করেছেন এবং তিনি মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। নজরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা

প্রকাশিত : ০৩:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪