০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যমুনা ব্যাংকের ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৮.৫০ শতাংশ বোনাস।

সোমবার (২৯ এপ্রিল, ২০২৪) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচিত বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের বছর ব্যাংকটির ১ টাকা ৯৫ পয়সা ইপিএস হয়েছিল। আগের বছরের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৬৭ পয়সা।

আগামী ২৩ জুলাই ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

জনপ্রিয় সংবাদ

যমুনা ব্যাংকের ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত : ০৬:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪