রবিবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৮.৮৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।
সোমবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৪১ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৬.৭৮ শতাংশ, কপারটেকের ৬.২৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.২৪ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৫.১৬ শতাংশ, মতিন স্পিনার্সের ৫.১০ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৮ শতাংশ ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 


















