০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • 83

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলার আকরামসহ ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

কারাগারে থাকা তিন আসামি হলেন- আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ও এ কে এম আকরাম হোসেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের চারটি অভিযোগের ওপর শুনানি হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

এর আগে ২৪ জানুয়ারি উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। পরে গতকাল রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নকলার চার রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়।

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত : ১২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪