গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ ১০ কোম্পানি মধ্যে শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে থাকা বে-লিজিংয়ের শেয়ার দর কমেছে ৩৯ দশমিক ৩৩ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–এমএল ডাইংয়ের ৩৮.৭১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩৮.৪০ শতাংশ, আইপিডিসির ৩৮.০২ শতাংশ, রিং শাইনের ৩৭.৭৬ শতাংশ, ম্যাকসন্সের ৩৫.৪৩ শতাংশ, বিডি ল্যাম্পের ৩৪.৩০ শতাংশ এবং শেফার্ড ইন্ডাষ্ট্রিজের ৩৪.১৭ শতাংশ শেয়ারদর কমেছে।
অনলাইন ডেস্ক 























