০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আজ থেকে টিসিবির পন্য বিক্রি শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • 100

আজ থেকে প্র‌তি লিটার বোতলজাত সোয়াবিন তেল ১০০ টাকা দরে, চাল ৩০ টাকায় এবং প্র‌তি‌কে‌জি ডাল ৬০ টাকায় বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে এ ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

বুধবার (১৭ জানুয়া‌রি) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জা‌নিয়েছেন। টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, ডাল ও চাল) দিতে সারা দেশে জানুয়া‌রি মাসের বিক্রয় কার্যক্রম শুরু হবে।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একজন ফ্যামিলি কার্ডধারী ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

আজ থেকে টিসিবির পন্য বিক্রি শুরু

প্রকাশিত : ১২:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪