দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগি। বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামার পর ১৪টি বগির মধ্যে পুড়ে যাওয়া তিন বগির একটিতে যাত্রী ওঠানামা করেছেন। সেটি ‘ছ’ বগি। তিন মিনিটের বিরতিতে ওই ‘ছ’ বগিতে কয়েকজন ওঠানামা করেন।
পুলিশের সন্দেহ, যাত্রীবেশে ‘ছ’ বগিতে নাশকতাকারীরা উঠেছিল। এরপর সুযোগ বুঝে ‘জ’ ও ‘ঝ’ বগির মাঝে আগুন দেয়।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনে পোড়া জিনিসের নমুনায় ফসফরাসের উপস্থিতি পাওয়া গেছে। আগুন দেওয়ার সময় রাসায়নিক ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে পেট্রোল দিয়েও আগুন লাগাতে পারে।
অনলাইন ডেস্ক 






















