১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন: প্রধানমন্ত্রী

দেশের সব ধরনের নাশকতায় বিএনপির জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার বিকালে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণ বারবার নৌকায় ভোট দিয়েছে বলেই উন্নয়নশীল দেশে পরিণত হতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন। একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আবার পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। তারা এভাবে নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে ধ্বংস করেছে নির্বাচনকে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিল না। কেন দিল না। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করল গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছিলাম আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তা ছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল।

এর আগে এদিন বিকাল ৩টা ১০ মিনিটে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটের এ জনসভা থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

জনপ্রিয় সংবাদ

বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩