১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আজ থেকেই প্রচার-প্রচারণা শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • 49

নির্বাচন ভবন। ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ থেকেই প্রচারে নামবেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আজ শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

জাতীয় সংসদ নির্বাচনের মনোননয়পত্র প্রত্যাহারের শেষ সময় পার হয়েছে রোববার (১৭ ডিসেম্বর)। এ নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে আসন ছাড় দেওয়ায় আওয়ামী লীগ ৩২ আসন থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।

গতকাল শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন। প্রত্যাহারের পর বৈধ প্রার্থী ১ হাজার ৮৯৬ জন। নির্বাচনে অংশ নিচ্ছে মোট ২৭টি দল। রোববার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিতে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৭১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। বৈধ ঘোষণা করা হয় ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র এবং স্থগিত রাখা হয় পাঁচজনের প্রার্থিতা।

জনপ্রিয় সংবাদ

আজ থেকেই প্রচার-প্রচারণা শুরু

প্রকাশিত : ১০:২১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩