১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কুয়েতের আমিরের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 55

বাংলাদেশের পরম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য ওইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

কুয়েতের আমিরের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিত : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩