০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 51

পঞ্চগড়ের তাপমাত্রা একদিনের ব্যবধানে আরো কমেছে। তাপমাত্রা কমায় কনকনে শীতের কারণে হাড় কাঁপছে উত্তরের এ জেলার সীমান্তবর্তী মানুষ।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এর ৩ ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা আরো কমে ১১.৮ ডিগ্রিতে নেমেছে। মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মঙ্গলবার ভোরে গত দুদিনের থেকে কম কুয়াশা থাকলেও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকাল ৮টার পর সূর্যের আলো দেখা গেলেও কনকনে শীতে নাজেহাল এ জেলার মানুষ। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। তবে শীত উপেক্ষা করে সকালে চা শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন নিম্নআয়ের মানুষদের জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

প্রকাশিত : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩