০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • 40

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৯ নভেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে— বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান পদ্ধতিগত দমনপীড়ন অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনকে অসম্ভব করে তুলেছে। বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মহাসচিব কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছেন? যেখানে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ অন্যায় ও পক্ষপাতদুষ্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। আমরা হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংস্থার রিপোর্ট দেখেছি।

তিনি আরও বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই যেন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেন, স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

প্রকাশিত : ১২:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩