নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজের ৬৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকাএমারেন্ড ওয়েলের ৬৪ কোটি ৯৫ লাখ ৯০টাকা লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো:- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয় ৫৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকার, জেমিনি সী ফুড ৫৩ কোটি ৪৫ লাখ টাকা, বিডি থাই অ্যালুমিনিয়াম ৫২ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার, দেশবন্ধু পলিমার ৪৮ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার, ইয়াকিন পলিমার ৪৮ কোটি ১০ হাজার টাকার, প্যাসিপিক ডেনিমস (পিডিএল) ৪৪ কোটি ৯০ হাজার টাকার এবং সেন্ট্রাল ফার্মা ৪৩ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 























