০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে শ্রমিকিদের বিক্ষোভ, ২ বাসে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • 48

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও এর আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা ফের বিক্ষোভ করছে । এসময় বিক্ষোভকারী শ্রমিকরা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেন তারা। শ্রমিকরা সংঘটিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকিদের বিক্ষোভ, ২ বাসে আগুন

প্রকাশিত : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩