০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশ করার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

আজ বুধবার  (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। খ. মহিদ উদ্দিন বলেন, এই দলটির বিষয়ে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের অবজারভেশন আছে।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশের বিষয়ে তিনি বলেন, যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে না দিলেও নয়া পল্টনে করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ অবস্থায় পুলিশের অবস্থান কী হবে? এ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারো বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে রাজনৈতিক দলের সমাবেশ কোনো একটা মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছিও।

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশ করার সুযোগ নেই

প্রকাশিত : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩