নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে সোনালী পেপার। এদিন কোম্পানিটির ২৪ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে সি পার্ল রিসোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্সুরেন্স । কোম্পানিটি ২২ কোটি ২৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: এমারেল্ড অয়েল, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, সোনালী আঁশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, দেশবন্ধু পলিমার এবং ফু ওয়াং ফুড লিমিটেড।
অনলাইন ডেস্ক 


















