০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • 75

নিজস্ব প্রতিবেদক: আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে— তারা কী কারণে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে বলেছেন, বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

ভোটের অধিকারের বিষয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছে। অনেক নেতাকর্মী রক্ত দিয়েছে, এই ভোটের অধিকার আদায়ের জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের সংস্কার দরকার সেটা আমরাই করেছি। ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স। মানুষের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’— এই স্লোগান আমার দেওয়া। আমি এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছি। সে ক্ষেত্রে ভোট নিয়ে হঠাৎ স্যাংশন দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশের আইন অনুযায়ী আমার কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থার কেউ যদি কোনো অন্যায় করে তার কিন্তু বিচার হয়। এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না।

জনপ্রিয় সংবাদ

আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩