০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ চলবে বাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • 53

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ সোমবার থেকে বাস চলাচল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বেলা ১১টা থেকে প্রাথমিকভাবে ৮টি দ্বিতলবাস দিয়ে এই চলাচল শুরু হওয়ার কথা।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা হিটলার বল রোববার সাংবাদিকদের বলেন, সোমবার বেলা ১১টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিরতিহীনভাবে ফার্মগেট (খামারবাড়ী সংলগ্ন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হবে।

জানা গেছে, এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে। ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর পর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল ৭টা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।

জনপ্রিয় সংবাদ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ চলবে বাস

প্রকাশিত : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩