নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭০টি কোম্পানির মোট ৩৬ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ৯১ লাখ ৮৭ হাজার, দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ও তৃতীয় স্থানে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩ কোটি ২৭ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ২ কোটি ৩৭ লাখ ১২ হাজার, এইচআর টেক্সটাইলের ২ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ১৭ লাখ ৬৬ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৪ লাখ ৪৬ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৭০ লাখ ৬৯ হাজার, এক্সিম ব্যাংকের ৭০ লাখ ১১ হাজার এবং সিটি জেনারেল ইন্সুরেন্সের ৬৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 























