নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১০৭ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয়েচে। তৃতীয় স্থানে থাকা ক্রিস্টিাল ইন্সুরেন্সের ৮২ কোটি ৪২ লাখ ৯০টাকা লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো:- সী পার্ল রিসোর্ট ৭০ কোটি ৫০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্স ৫৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা, খান ব্রাদার্স ৫৯ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা, জেমিনি সী ফুড ৫৮ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা, কন্টিনেন্টাল ইন্সুরেন্স ৫৬ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ৫০ কোটি ৭০ হাজার টাকা এবং ইউনিক হোটেল ৫০ কোটি ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 























