০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • 44

দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর, ২০২৩) ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সফরের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় সের্গেই ল্যাভরভকে ফুলের তোড়া দিয়ে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি হিসেবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফর পশ্চিমা দেশগুলোও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানামুখী নিষেধাজ্ঞাও দিয়েছে। আর এই পরিস্থিতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, এই সফরে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানেও রাশিয়াকে অনুরোধ করবে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় সমর্থনের আহ্বানও জানাবে। এছাড়া খাদ্য, সার ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার সঙ্গে ঢাকার পক্ষ থেকে আলোচনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩