নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৯০টি কোম্পানির দর বেড়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গেল সপ্তাহের কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা। লেনদেনের শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৪০ টাকা ৬০ পয়সা। গেল সপ্তাহের থেকে দর বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ২২.৬৬ শতাংশ। এতে করে ফু-ওয়াং ফুড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ডেফোডিল কম্পিউটার্স ২০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ১৫.৩৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ১৪.৯৯ শতাংশ, খান ব্রাদার্স ১৪.১১ শতাংশ, এমারেন্ড ওয়েল ৯.৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয় ৮.৯৬ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্স ৮.৫৭ শতাংশ, সোনালী পেপার ৭.৮৯ শতাংশ এবং অ্যাপেক্স ট্যানারি ৭.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 























