নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড। এদিন কোম্পানিটির ৫০ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ ৫১ লাখ টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে সি পার্ল হোটেল। কোম্পানিটি ১৭ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: রূপালী লাইফ ইন্সুরেন্স, অ্যামারেল্ড অয়েল, জেমিনি সি ফুড, ইনট্রাকো রিফুয়েলি, আরডি ফুড, এসকে ট্রিমস এবং সোনালী পেপার।
অনলাইন ডেস্ক 























