যেকোনো মূল্যে মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জোর করে মূল্যস্ফীতি কমানো যাবে না। কিন্তু পলিসিগতভাবে কী উদ্যোগ নিলে মূল্যস্ফীতি করবে সেটি করতে হবে। এর জবাবে পরিকল্পনামন্ত্রী অবহিত করেন যে, গত ৪ মাস ধরে এক কদম করে কমেছে। তারপরও নীতিগতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
একনেক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার( ২৯ আগষ্ট, ২০২৩) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা জানান।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এখন ব্রিকসের বারান্দায় আছি। আগামীতে যুক্ত হওয়া যাবে। তাদের আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিয়েছেন। আশপাশের দেশগুলো সদস্য হয়েছে। আমরাও হবো।
অনলাইন ডেস্ক 
























