০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় মতিউর রহমানের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনি রেখে গেছেন।

রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সব শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মতিউর রহমান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে ছিলেন। ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা হিসেবে স্বীকৃত ছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

প্রকাশিত : ১০:৩৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩