বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপ চায় না চীন। জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশকে সমর্থন করে বেইজিং। বাংলাদেশ যাতে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতি বজায় রাখতে পারে, সেজন্য এখানে যেকোনো বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং এই মনোভাবের কথা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় এই বৈঠক হয়। খবর সিনহুয়ার।
বৈঠকে চীনের ভূয়সী প্রশংসা করে শেখ হাসিনা বলেন, করোনা মহামারির সময় বাংলাদেশের লড়াইসহ তার দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন ঢাকাকে অমূল্য সহায়তা দিয়েছে। এ সহযোগিতা বাংলাদেশের উন্নয়নসহ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করেছে।
অনলাইন ডেস্ক 
























