০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পূবালী ব্যাংকের জুনিয়র অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (পিবিটিআই) পৃষ্ঠপোষকতায় “Foundation Training for Junior Officer & Junior Officer (Cash)” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মনজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক রতন কুমার শীল।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্নবান জানান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি ব্যাংকের মুনাফা ও সক্ষমতা অর্জনের জন্য চ্যালেঞ্জ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের অর্থ যথাযথভাবে বিনিয়োগ, শ্রেণীকৃত ঋণ কমানো এবং সবধরণের অব্যবস্থাপনা দূরীকরণে সর্বাত্তক প্রচেষ্টা গ্রহণের জন্য সবাইকে তিনি দিক-নির্দেশনা প্রদান করেন। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্নবান জানান। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের মোট ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

পূবালী ব্যাংকের জুনিয়র অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩