মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সাঈদীকে শেষবারের মতো দেখতে পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনে সাধারণ মানুষের ভিড় বাড়ছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে স্থানীয় সাঈদী ফাউন্ডেশনের সামনে এমন চিত্র চোখে পড়ে। সরেজমিনে দেখা যায়, পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে সকাল থেকেই জড়ো হচ্ছে তার ভক্তসহ সাধারণ মানুষ। সকলেই তার জানাজার জন্য জড়ো হচ্ছেন। ইতোমধ্যেই সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।
পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক বলেন, সাঈদীর মরদেহ নিয়ে ইতিমধ্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাধারণ মানুষসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ইতোমধ্যেই সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে ভিড় করছেন। আমরা জানাজার অপেক্ষায় আছি।
অনলাইন ডেস্ক 






















