০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

অভিযোগ ছাড়া মোবাইল চেক করতে পারবে না পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • 71

কারো ব্যক্তিগত ডিভাইস চেক করলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে ভিকটিম বা যেকোনো নাগরিক। নতুন আইনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি অভিযোগ ছাড়া কারও ডিভাইস চেক করার ক্ষমতা দেওয়া হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট, ২০২৩) বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আনিসুল হক বলেন, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে। ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব অপপ্রয়োগ হয়েছে তা নতুন আইনে থাকবে না। ফলে সাইবার নিরাপত্তা আইনে সংবাদ মাধ্যমের আর কেউ হয়রানির শিকার হবেন না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

অভিযোগ ছাড়া মোবাইল চেক করতে পারবে না পুলিশ

প্রকাশিত : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩