০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সপ্তমবারের মতো ওয়াসার এমডি তাকসিম খান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • 56

নিজস্ব প্রতিবেদক: সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন তাকসিম এ খান। আবারও তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোস্তাফিজুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ জুলাই ওয়াসার বোর্ড সভায় তাকসিম এ খানকে ঢাকা ওয়াসার এমডি পদে আরও তিন বছর রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওয়াসা সূত্র এ তথ্য জানানো হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওয়াসার বোর্ড সভার এক সদস্য তখন জানান, তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে প্রস্তাবের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে নিয়োগ চূড়ান্ত হবে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই সরকার তাকে সপ্তামবার একই পদে নিয়োগ দিল।

জনপ্রিয় সংবাদ

সপ্তমবারের মতো ওয়াসার এমডি তাকসিম খান

প্রকাশিত : ০৭:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩