০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির পদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: সরকারের পতনের আন্দোলনে এক দফা এক দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত এ যানজট দেখা গেছে।

আজ বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শুরুর আগে থেকেই দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নিলে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে ওই মহাসড়ক স্থবির হয়ে পড়ে। তীব্র যানজট এবং ভ্যাপসা গরমে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত উড়াল সড়ক দিয়ে কিছু যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

বিএনপির পদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র যানজট

প্রকাশিত : ১২:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩