০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বিএনপিসহ ৩৬ দলের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার (১৮ জুলাই, ২০২৩) রাজধানীসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপিসহ সমমনা দলগুলো। এটি এক দফার আন্দোলনের প্রথম যুগপৎ কর্মসূচি। গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

এদিকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে বেলা ১১টায় শুরু হয়। ১২ দলীয় জোট দুপুর ২টা ৩০ মিনিট কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করে। জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে ইত্তেফাক মোড় পর্যন্ত কর্মসূচি পালন করে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিএনপিসহ ৩৬ দলের পদযাত্রা

প্রকাশিত : ১১:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩