০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

১০ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক: তিনদিন আগেই ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়। এবার আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে গত ১২ মার্চ ৮ জেলায় ডিসি পদে রদবদল করেছিল সরকার। এরপর গত ৬ জুন ১০ জেলার ডিসি রদবদল করা হয়। মাত্র ৩ দিনের ব্যবধানে আরও ১০ জেলার ডিসি রদবদল করা হলো।

এবার বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দ্রকে হবিগঞ্জ, অতিরিক্ত শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার-২ মোহা. খালিদ হোসেনকে বাগেরহাট, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশাল এবং জননিরাপত্তা বিভাগে বদলির আদেশাধীন উপসচিব মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

১০ জেলায় নতুন ডিসি

প্রকাশিত : ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩