০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন আইসিসি প্রধান

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন করিম খান।

সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন মঙ্গলবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বুধবার ও বৃহস্পতিবার তিনি কক্সবাজারে থাকবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিসির প্রধান কৌঁসুলি এবার বাংলাদেশে এসে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটি তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেবেন।

রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটার তদন্ত করছে আইসিসি। রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। তবে মিয়ানমার রোম সনদে স্বাক্ষর করেনি। দেশটি আইসিসির তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল।

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন আইসিসি প্রধান

প্রকাশিত : ১০:২৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩