পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। আগামী ২৭ জুন, মঙ্গলবার থেকে ১ জুলাই, শনিবার পর্যন্ত বন্ধ থাকবে শেয়ারবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী মঙ্গলবার থেকে শেয়ারবাজারে লেনদেন এবং অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
ঈদের ছুটি শেষে আগামী ২ জুলাই, রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে।
অনলাইন ডেস্ক 


















