০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ৪ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ ৪ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। রোববার (২৫ জুন, ২০২৩) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাহিদুর রহমান ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

গত ১১ মে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামিরা হলেন- মো. আমজাদ হোসেন মোল্লা, মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস, মো. ফসিয়ার রহমান মোল্লা ও নওশের বিশ্বাস। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আমজাদ হোসেন মোল্লাকে ২০১৭ সালের ২২ মে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আর বাকি চার জন ছিলেন পলাতক। তবে পলাতকদের মধ্যে নওশের বিশ্বাস নামে এক আসামি মারা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রসিকিউশন থেকে জানানো হয়েছে, মামলায় চার আসামির মধ্যে আমজাদ গ্রেফতার হয়ে কারাগারে আছে। বাকি তিন জন পলাতক। আগে মামলায় মোট আসামি ছিলেন পাঁচ জন। তাদের মধ্যে একজন মারা গেছে।

২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়, ২০১৮ সালের ১৬ এপ্রিল তা শেষ হয়। যশোর জেলা প্রশাসকের দেওয়া রাজাকারদের তালিকাতেও আসামিদের নাম রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১২:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩