০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঈদের আগে বাড়ছে না চিনির দাম

নিজস্ব প্রতিবেদক: চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর সুপারিশ করেছে চিনিকল মালিকদের সংগঠন বাংলাদেশ শুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এতে সায় দেয়নি সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার জানিয়েছেন, ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ‘আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি আমদানিতে ভ্যাট-ট্যাক্স বেশি। এ বিষয়ে এনবিআরের সাথে আলোচনা করা হবে। চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। এ সময় তেলের দাম কমেছে বলেও জানান তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

টিপু মুনশি বলেন, চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। অন্যদিকে ভোজ্য তেলের দাম কমেছে। চিনি ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাব রয়েছে। সে বিষয়ে ট্যারিফ কমিশন একটি পর্যালোচনা প্রতিবেদনও তৈরি করেছে।

তিনি আরও বলেন, এখনই চিনি ব্যবসায়ীদের সঙ্গে দাম সমন্বয়ের জন্য কোনো বৈঠক করা সম্ভব হচ্ছে না। কুরবানির ঈদের পরে তাদের সঙ্গে বসে দাম নির্ধারণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে বাড়ছে না চিনির দাম

প্রকাশিত : ০২:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩