০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ভিসানীতি আমরাও করতে পারি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের । ছবি: সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক: মার্কিন নতুন ভিসানীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। যাদের দেশের গণতন্ত্র নিয়ে সারা বিশ্বে প্রশ্ন রয়েছে তারা ভিসা নীতি দিচ্ছে। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

আজ শনিবার দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় হাউজ বিল্ডিং হতে চেরাগ আলী কলেজগেট পর্যন্ত ৪.৫০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নির্বাচন করতে দেবে না- এমন ঘোষণার পর পরও মার্কিন ভিসানীতি এখানে কী করে তাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওবায়দুল কাদের বলেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসানীতি। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে; না বাস্তববাদী হবে আমরা দেখবো।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।

সরকার থাকতে পারবে না, বিদায় নিতে বিএনপির আন্দোলনে এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোন আন্দোলন তারা করতে পারেনি, আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?

জামালপুরে সাংবাদিক হত্যাকান্ড নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হত্যার সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তির বিচার হবে। আইনি ব্যবস্থা নেওয়া হলেই প্রকৃত ব্যবস্থা। চার্জশিট হলে আওয়ামী লীগে কোন পদ থাকবে না। মন্ত্রী এ সময় বিআরটি প্রকল্প নিয়ে বলেন, সময়ের বিবেচনায় দীর্ঘসূত্রিকায় চলে গেছে এ প্রকল্পটি। হবে কি হবে না- এরকম একটা দ্বিধা- সংশয় কাজ করেছে।

জনপ্রিয় সংবাদ

ভিসানীতি আমরাও করতে পারি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩