১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মিশন সম্পন্ন পেপ গার্দিওলার

নিজস্ব প্রতিবেদক: মিশন সম্পন্ন হলো পেপ গার্দিওলার। শনিবার রাতে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। এই একটি শিরোপা জয়ের লক্ষ্য থাকে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। গার্দিওলার হাত ধরে সেই লক্ষ্য অবশেষে পূরণ হয়েছে।

২৪টি বছর আর কোনো ইংলিশ ক্লাব ট্রেবল জয়ের কৃতিত্ব দেখাতে পারেনি। এবার যেটা পারলো ম্যানসিটি। ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির গোলে ইউরোপ বিজয় নিশ্চিত করে গার্দিওলার শিষ্যরা। আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগ, ৩ জুন ওয়েম্বলিতে ম্যানইউকে হারিয়ে এফএ কাপ এবং সর্বশেষ ইন্টারমিলানকে ১-০ গোলে হারিয়ে জিতলো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

২০১৬ সালে প্রিমিয়ার লিগে সিটির কোচ হয়ে আসার পর ৫টি লিগ শিরোপা জয় করেছেন। এর মধ্যে ২০১৯ সালে ডমেস্টিক ট্রেবল জয়ের কৃতিত্ব দেখান। এছাড়া ২০১৭-১৮ মৌসুমে প্রথম এবং একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করে তার ক্লাব সিটি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এতসব সত্ত্বেও বড় মুকুটটা উঠছিল না ম্যানসিটি কোচ গার্দিওলার মাথায়। বেশ কয়েকবার দুর্দান্ত একটি স্কোয়াড নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারছিল না তারা। এমনকি ২০২০-২১ মৌসুমে ফাইনালে উঠেও চেলসির কাছে হেরে যেতে হয়।

জনপ্রিয় সংবাদ

মিশন সম্পন্ন পেপ গার্দিওলার

প্রকাশিত : ১১:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩