০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

৩ দিনের সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দেশটির রাজধানী দোহার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার কাল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন, কাতারের হাম্মাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটির অবতরণের কথা রয়েছে। ২৩ থেকে ২৫ মে ওই ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সেখানে অংশ নেবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাসস জানিয়েছে, ২৩ মে ‘থার্ড কাতার ইকোনোমিক ফোরাম: আ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ এর উদ্বোধনী সেশনে অংশ নেবেন প্রধানম্ন্ত্রী। এরপর দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে পৃথকভাবে বৈঠকও করবেন।

জনপ্রিয় সংবাদ

৩ দিনের সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩