০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি লেনদেনের অভিযোগে দুদকে তলব করা হয়েছে।

আগামী ২২ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশিষ্ট রেকর্ডসহ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. আলী আকবর গত ১৫ মে এই নোটিশে স্বাক্ষর করেন।

কমিশন আইনের ১৯ ও ২০ ধারা মতে ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ’ করার জন্য দেওয়া এই নোটিশে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া বাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুই সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছে দুদক। নোটিশে নির্ধারিত সময়ে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে,’ বলে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

প্রকাশিত : ১২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩