০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ডিএসইতে বেড়েছে গড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান পতনে শেষ হয়েছে লেনদেন। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে গড় লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন ৭.০৮ শতাংশ লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৮০২ কোটি ৭৮ লাখ ৪৬ লাখ ১৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে গড়ে ৭৪৯ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১০ লাখ ৭৬ হাজার ২৯৬ টাকার বা ৭.০৮ শতাংশ। এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে ডিএসইর লেনদেনে নেতিবাচক প্রভাব রয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৯০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার বা ১৯.৬৯ শতাংশ লেনদেন কমেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৯০ বা দশমিক ০৮ শতাংশ কমে ৬ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে বেড়েছে ডিএসইএস বা শরীয়াহ সূচক। সূচকটি ৪.৪৭ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে বেড়েছে গড় লেনদেন

প্রকাশিত : ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩