০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচক ও লেনদেনের উত্থান

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৩.৩০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫২৩ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার বা ১০৩.৩০ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক ৭৩ শতাংশ বা ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.৫০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৩৩টির। আর ২৩৮টির দাম ছিল অপরিবর্তিত।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচক ও লেনদেনের উত্থান

প্রকাশিত : ১০:৫০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩