নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৯৭টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৬ টাকা ৫০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৬ টাকা ৯০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে শ্যামপুর সুগার ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী পেপার ৯.২৩ শতাংশ, সী পার্ল হোটেল ৬.৭২ শতাংশ, জিলবাংলা সুগার ৫.৯৮ শতাংশ, জুট স্পীনার্স ৫.৩৩ শতাংশ, বিকন ফার্মা ৫.১৭ শতাংশ, প্রাইম ব্যাংক ৪.৯৮ শতাংশ, ইমাম বাটন ৪.১০ ৫.৬৮ শতাংশ, ওয়ান ব্যাংক ৩.৭৭ শতাংশ এবং মেঘনা পেট ৩.৫৯ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 























