নিজস্ব প্রতিবেদক: ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টিতে শুভসূচনা করতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আইরিশ বাহিনী।
আজ সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটি ঘিরে কঠোর অনুশীলন করেছে দুদল। টানা দুই সিরিজ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। অবশ্য অনেক সময় অতি আত্মবিশ্বাসই কাল হয়ে দাঁড়ায়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির আগে বেশ সতর্ক হেড কোচ। দলে কিছু নতুন মুখ থাকলেও, প্রথম ম্যাচে তাদের খেলানোর সম্ভাবনা ক্ষীণ।
অনলাইন ডেস্ক 

























