১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি হতে কোন বাধা নেই সাহাবুদ্দিনের

নিউজ ডেস্ক: আপিল বিভাগের চেম্বার আদালতে গেজেট স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ মঙ্গলবার (২১ মার্চ) আপিল বিভাগে রিট আবেদনকারী আইনজীবীর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। পরদিন ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।

একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ মার্চ এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হতে কোন বাধা নেই সাহাবুদ্দিনের

প্রকাশিত : ০৪:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩