১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ত্রিশাল মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন আরও পাঁচজন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

প্রকাশিত : ০৯:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩