নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির ৪২ কোটি ৫৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে সি পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটি ৩৪ কোটি ৯১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, ডমিনেজ স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
অনলাইন ডেস্ক 























