১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • 70

নিজস্ব প্রতিবেদক: ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এবারের ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ লাখ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ কোটি ৯৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। জাহিদ মালেক বলেন, ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর ফলে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা কমে শূন্য দশমিক শূন্য চার শতাংশে নেমে এসেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী এবং ৪০ হাজার স্বাস্থ্যকর্মী কাজ করবেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২ লাখ আইইউ লাল রঙের ক্যাসপুলের মেয়াদ উত্তীর্ণ হবে ২০২৪ সালের জুনে। আর ১ লাখ আইইউর নীল রঙের ক্যাপসুলের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠ পর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

প্রকাশিত : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩